অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এ সিদ্ধান্ত জানিয়েছেন।ঢাকা মহানগর দক্ষিণ শাখার দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী আজমকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য দলের সব স্তরের নেতাকর্মীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
