মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তুসহ মোঃ হৃদয় (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে বড়বাজার সংলগ্ন কর্মসংস্থান ব্যাংকের সামনে কেয়া স্টোর থেকে কাঁচাবাজারগামী পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরকলেজ সংলগ্ন মাঠপাড়া এলাকার মোঃ আলমগীরের ছেলে।পুলিশ জানায়, তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু উদ্ধার করা হয়। যার মোট ওজন ১ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
