মেহেরপুর-১ আসনের রুকনদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আয়োজনে রুকন সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় জেলা ডিআইটি মিলনায়তন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের সদস্য মো. তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, সেক্রেটারী মো. ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারী মাওলানা কাজী রুহুল আমিন, বায়তুলমাল সম্পাদক মো. জারজিস হুসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল এবং রুকনবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
