মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (গ্রেড-২) মো: গনীউল আজম।
মো: গনীউল আজম দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দক্ষ ব্যবস্থাপনা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাঁকে আরও দক্ষ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এমন সময়ে অভিজ্ঞ ও নেতৃত্বগুণসম্পন্ন একজন সাবেক সেনা কর্মকর্তার দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতি আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
