মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
শুক্রবার দুপুরে নিজ দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান তিনি।
নবগঠিত কমিটিতে কামরুজ্জামান বাবুকে আহ্বায়ক ও সাইদুর রহমানকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট মেহেরপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৯ আগস্ট জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মাসুদ অরুণ বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মেহেরপুরে জিয়া মঞ্চ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
