জীবননগর উপজেলার মাসুদ রানা এর প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টসকে ১০০,০০০/- (এক লক্ষ)জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (০৩ আগস্ট ২০২৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) অ”বৈ”ধ”ভাবে (যথাযথভাবে লাইসেন্স না করে) ও মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী (হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় সামগ্রী) তৈরি ও বাজারজাত করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মাসুদ রানা এর প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টসকে ১০০,০০০/- (এক লক্ষ)জরিমানা আদায় করে এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয় এবং অতি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।
এ অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন র্যাব (RAB) এর প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও র্যাব, মেহেরপুরের একটি দল।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
