নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাড়িওয়ালা আলেফ (৪৫) ও ওই ছাত্রীকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলা সদরের ঘোষপাড়া বয়লারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আটক আলেফ উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে আলেফের বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন নওগাঁ সদরের একটি কলেজের ওই ছাত্রী। পরদিন সকালে আলেফের স্ত্রী এবং তার আগের পক্ষের মেয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলেফ ও ওই কলেজছাত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
