চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ব্যারাক থেকে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৬ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেন। যানাগেছে নিহত ঐ বিজিবি সদস্যের নাম আজিজুর রহমান, এবং তিনি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
