মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া সীমান্তের মেইল পিলার ১০৪ এর সাব পিলার ৫ এর কাছ দিয়ে রাতের আধারে নারী ও শিশু সহ ৬ জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ ও বিজিবি তাদের গ্রহণ না করায় ৬ জন নাগরিক কাটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ শিশু রয়েছে। বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা ৬ জন পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। প্রতিরোধের মুখে তারা কাটাতারের বেড়ার পাশে ফিরে যায়। কিন্তু বিএসএফ কাটাতারের ওপারে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এপারে বিজিবি ও গ্রামবাসীর অবস্থান নিয়েছে। সকাল থেকে দুই দেশে সীমান্তরক্ষী বাহীনির মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও কোন সমাধান হয়নি। এদিকে বিজিবি হান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশ ইন প্রতিরোধ করছে। তাদেরকে কাটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বিজিবি বারবার আহবান জানাচ্ছেন।
এবিষয়ে সহকারি পরিচালক, কুষ্টিয়া ৪৭ বিজিবি নুরুল হুদা বলেন,অবৈধ অনুপ্রবেশকারী এবং পুশইন করতে দেওয়া হবেনা।
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে পতাকা বৈঠকের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। পতাকা বৈঠকের পরেই এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
