মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খানের উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুইটি অত্যাধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।
দীর্ঘদিন ধরে হাসপাতালে ইসিজি মেশিনের স্বল্পতা থাকায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খানের নজরে আসার সাথে সাথেই তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তারই অংশ হিসেবে আজ ১৮ মার্চ বুধবার মেহেরপুর জেনারেল হাসপাতালে ২টি ইসিজি মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইকবাল হুসাইন, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার ও জামায়াতের জেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলাম।
