মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী অভিযানে ১০ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের ফুল বাগানপাড়া এলাকা থেকে শুভ ( ৩০) ও দারিয়াপুর থেকে শাওন ( ৩৬) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন শহরের ফুল বাগানপাড়া এলাকার মহসিন এর ছেলে নাজমুস সাদাত শুভ ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকার খোকনের ছেলে শাওন।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান মেহেরপুর শহরের ফুল বাগানপাড়া এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজা সহ শুভকে আটক করা হয়।
অন্য দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় দারিয়াপুর এলাকয় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ শাওন নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এবং তাদের দুজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মেহেরপুর ও মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
