২০২৬ ফিফা বিশ্বকাপে গোল সংখ্যার দিক দিয়ে সবার থেকে এগিয়ে ফুটবল গ্রেট আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে অ্যাডিডাস গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
মেসি এখন পর্যন্ত ৬ গোল করেছেন। এই পারফরম্যান্সেই তিনি গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে সবার ওপরে অবস্থান করছেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তার গোল ৪টি; সঙ্গে রয়েছে ২টি অ্যাসিস্ট। একই সংখ্যক গোল করে অ্যাসিস্টে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছেন এমবাপ্পের সহযোদ্ধা উসমান দেম্বেলে। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং নরওয়ের আর্লিং হালান্ডও ৪টি করে গোল করেছেন।
৩ গোল করে পরবর্তী অবস্থানে রয়েছেন জার্মানির ডেনিজ উন্দাভ, সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি, সেনেগালের ইসমাইলা সার, নেদারল্যান্ডসের ব্রায়ান ব্রবি এবং ব্রাজিলের মাতেউস কুনহা। এরইমধ্যে যদিও উন্দাভ ও ব্রবির বিশ্বকাপ দৌড় থেমেছে তাদের দল ছিটকে পড়ায়।ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ গোলদাতা পাবেন অ্যাডিডাস গোল্ডেন বুট। দুই বা ততোধিক খেলোয়াড়ের গোল সমান হলে প্রথমে বিবেচনা করা হবে অ্যাসিস্টের সংখ্যা। তাতেও সমতা থাকলে কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হবে।বিশ্বকাপের নকআউট পর্ব সামনে রেখে গোল্ডেন বুটের লড়াই আরও জমে উঠবে বলেই ধারণা করা হচ্ছে। মেসি শীর্ষে থাকলেও এমবাপ্পে, ভিনিসিয়ুস, হালান্ড ও দেম্বেলের মতো তারকারা এখনও শিরোপা জয়ের দৌড়ে শক্ত অবস্থানেই রয়েছেন।
