আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গায় গলায় ফাঁস লাগিয়ে রায়হান উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাতে কেক কাটাকে কেন্দ্র করে রায়হান ও তার স্ত্রী সুলেখার মধ্যে তর্কবিতর্ক সৃষ্টির জেরে এ ঘটনা ঘটে। নিহত রায়হান উদ্দিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের ঘোষপাড়ার ইসলামের ছেলে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুরে রায়হানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেছে ।
পরিবার সূত্রে জানা যায় , গতকাল বৃহস্পতিবার রাতে বড় মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করে পরিবারের অন্যান্য সদস্যরা। রাতে কেক কাটাকে কেন্দ্র করে রায়হান ও তার স্ত্রী সুলেখার মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয় শেষমেষ হাতাহাতির পর্যন্ত রুপ নেই। তারই রেশ ধরে সেই রাতেই সুলেখা তার বাপের বাড়ি চলে যান। সেই রাতেই সুলেখার স্বামী আত্মহত্যা করলে তা জানতে পেরে কথা শুনে ওই রাতেই আবার শ্বশুর বাড়ি চলে আসেন।
প্রতিবেশীদের সূত্রে জানা যায়, রায়হান বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েছিলেন। এ নিয়ে প্রায় সময়ই তারা স্বামী- স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হতো। একই কারণে আগেও যে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই)দেবাশীষ রায় বলেন, আত্মহত্যাকারী ব্যক্তি ঋণগ্রস্থ ছিলেন। মেয়ের বিবাহ বার্ষিকে স্বামী – স্ত্রীর মনমালিন্য ও পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরই জের ধরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।
