জুলফিকার আলি আবীর
মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামে বিষপানে মোছাঃআছিয়া খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।নিহত স্কুল ছাত্রী আছিয়া ওই গ্রামের মোঃহামিদুল ইসলামের কন্যা এবং স্থানীয় B,D,T মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।এ বিষয়ে স্থানীয়রা
জানান, আছিয়া বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে বিষপান করেছি এমনটি জানায় তার মাকে। এক পর্যায়ে সে অসুস্থ্য হয়ে পড়েন। পরে,পরিবারের লােকজন তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। কুষ্টিয়ায় নেয়ার পথে মারা যান আছিয়া।নিহত আছিয়া
প্রেমের কারণে প্রেমিকের উপর অভিমানে সবার চােখ ফাঁকি দিয়ে হয়তাে বিষপান করেছিলেন বলে স্থানীয়দের ধারণা। এ ঘটনায় গাংনী থানা সূত্র জানা যায় ,আছিয়া খাতুনের লাশ ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে নেয়া হয়েছে
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তাজুল ইসলাম জানান গাংনীর উত্তর ভরাট গ্রামে একজন বিষপান করে মারা গেছে বিষয় টি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে , নিহত আছিয়া খাতুনের লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এবং এই আত্মহত্যার ব্যপারে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
