জুলফিকার আলি আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল জোড়পুকুরিয়া কলেজ এর নামটি পরিবর্তন করা হয়েছে, কলেজ টির নতুন নাম দেওয়া হয়ছে বঙ্গবন্ধু কলেজ,আজ ৩০/১০/২৩ রোজ সোমবার নতুন এই নামে কলেজটির উদ্বোধন করেন ৭৪ মেহেরপুর ২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।এ সময় বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এ এম মাসুমুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংগী থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম, উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বঙ্গবন্ধু কলেজের বোর্ডের সভাপতি লায়লা আরজুমান বানু শিলা,রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল,উপজেলার হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুজ্জামান,বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এসময় সেখানে উপস্থিত ছিলেন।
