জুলফিকার আলি আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর মধ্যপাড়া গ্রামে বুনো শুকুরের কামড়ে ০২ জন আহত হয়েছে। আহতরা হলেন,উপজেলার কাজিপুর মধ্য পাড়ার মৃত ফাহিম হালশানার পুত্র মোঃসিরাজুল ইসলাম(৫৫) ও মোখলেসুর রহমানের স্ত্রী রঞ্জনা খাতুন(৩০)।এ বিষয়ে
আহত সিরাজুল ইসলাম বলেন, আমার বাড়ির মধ্যে হঠাৎ করে বুনোর শুকুর এসে ছাগল গরুকে কামড়াতে শুরু করে। ছাগল গরুকে বাঁচাতে বুনো শুকরকে তাড়ানোর চেষ্টা কোরলে আমাদেরকে আক্রমণ করে।পরে স্থানীয়দের সহায়তায় ওই বুনো শুকুর টিকে মেরে ফেলা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার বিডি দাস বলেন,গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গ্লবিউলিন বা আরআইজি ভ্যাকসিন সাপ্লাই না থাকার কারণে ওই দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান তিনি!
