জুলফিকার আলি আবীর :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলার মাঠে মোঃমফিজুল ইসলাম নামের এক কৃষকের দুই বিঘা জমির ফুলকপি ও বেগুন এর গাছ রাতের আঁধারে কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার দিবাগত রাতের আধারে উপজেলার ধলা- গাঁড়াবাড়িয়া গ্রামের মোঃশহিদুল হকের পুত্র মোঃ মফিজুল ইসলামের জমিতে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক
কৃষক মফিজুল ইসলাম বলেন,আমার শরিকানা সূত্রে আমার নানার জমি আমার মা পায়। এবং ওই জমি আমি অনেক বছর ধরে চাষাবাদ করে আসছি। এ জমি আমার খালা তার নিজের নামে রেজিস্ট্রি আছে,এমন দাবি করে তার ছেলে রাজিব হােসেনকে দিয়ে ভাড়াটিয়া লােকজন নিয়ে মাঝেমধ্যে আমাকে হুমকি দিয়ে আসছিল। এ জমি নিয়ে ৫বছর যাবত মেহেরপুর কাের্টে মামলাও চলছে বলে যানান তিনি।তিনি আরো বলেন তারপরও রাজিব ও তার বাবা আজগর আলী তাদের লােকজন নিয়ে রাতের আঁধারে আমার ২ বিঘা জমির ফুলকপি ও বেগুন গাছ কেটে তছরুপাত করেছেন।
এবিষয়ে রাজিব হােসেন এর পরিবার জানায়,: মফিজুল আমাদের নামে মিথ্যা অভিযোগ করছেন। আমাদের ফাঁসানাের জন্য তবে কােন তৃতীয় পক্ষের মানুষ মফিজুল এর কপি ও বেগুন কেটে থাকতে পারে বলে জানান রাজিব এর পরিবার!
