আলমডাঙ্গা প্রতিনিধিঃ
শেখ হাসিনা সরকার বারবার দরকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক লিফলেট বিতরণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গা জামজামি ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত।
শনিবার (২১ই অক্টোবর ) আলমডাঙ্গার জামজামি বাজারে দুপুর ৩ টার সময় আব্দুল হালিমের উপস্থাপনায় এস এম আশরাফুল করিম রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু, উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান,পদ্নবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, ৭০এর অগ্নিসেনা ও কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন পারভেজ, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন টাইগার, মোমিনপুর ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার,গাংনী ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক রকিবুল হাসান,ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিপু মাষ্টার, খাসকররা ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য তপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য লীগের সভাপতি সাহাবুল হক, বঙ্গবন্ধু পরিষদের আলমডাঙ্গা উপজেলা শাখার আহব্বায়ক কাজী রবিউল হকসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন,শেখ হাসিনা সরকার দেশে যে উন্নয়ন ঘটিয়েছে তার বিকল্প আর কেউ হতে পারবেনা । আওয়ামী লীগ সরকার বিদেশে বসে মনোনয়ন বিক্রয়ে বিশ্বাসী নয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিএনপি’র ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার হাঁতকে শক্তিশালী করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হবো।প্রধানমন্ত্রী যেভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে, আমাদেরও স্মার্ট চুয়াডাঙ্গা গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে। আর প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকার পক্ষে মনোনয়ন দেয় তাহলে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ে প্রধানমন্ত্রী আস্থাভাজন ব্যক্তি হতে চাই।
সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছে, আমি এখন চুয়াডাঙ্গা বাসির ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করতে চাই। সৃষ্টিকর্তা যদি চাই তাহলে চুয়াডাঙ্গা জেলাকে আমি স্মার্ট জেলাতে পরিণিত করবো। আমি রাজনীতিতে দলীয় বিভক্তিতে বিশ্বাসী নয়। আমি নৌকার পক্ষে ভোট চাচ্ছি।
