জুলফিকার আলি আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ ০১/১০/২৩ শুক্রবার বিকেলে উপজেলার কসবা গ্রামের পুরানো বাজার এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটি গাংনী উপজেলার
কসবা ব্লাড ব্যাংক সোসাইটি আয়ােজন করে।ফ্রি মেডিকেল ক্যাম্প টি জাইতুন সাহাজ উদ্দীন ফাউন্ডেশনের সহযােহিতায় অনুষ্ঠিত হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ঢাকা থেকে আগত এক ঝাক হোমিওপ্যাথি চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে কসবাসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের প্রায় ৫ শতাধিক রোগিকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ সরবরাহ করা হয়৷ এ সময় মানবিক কাজে অবদান রাখায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কসবা ব্লাড ব্যাংক সোসাইটিকে জাইতুন ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়
