আলমডাঙ্গা প্রতিনিধিঃ পরশ
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া এবং জামায়াত- বিএনপির নৈরাজ্য ও নির্বাচন বানচালে দেশী বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আলমডাঙ্গাতে দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ই অক্টোবর ) আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা মঞ্চে দুপুর ৩টার সময় সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল এর সঞ্চালনায় এবং ভাংবাড়িয়া সাবেক ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা।
আরও উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৭০ এর অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন পারভেজ, আলমডাঙ্গা উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কাজী রবিউল হক, সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জিল্লুর রহমান, গোলাম ফারুখ, শাখাওয়াত হোসেন টাইগার, নুরুল ইসলাম দিপু, রকিবুল ইসলাম, রানা, রাজুসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, শীতে কম্বল দিয়েছি, বৃষ্টির ভেতর ছাতা দিয়েছি, গর্ভবতী মায়েদের সেবার জন্য ফ্রি এম্বুলেন্স সেবা চালু করেছি, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার দিয়েছি, তাতে কি আমি অপরাধ করে ফেলেছি। আমি তো ছাতা কম্বল,চেয়ার, এম্বুলেন্স সেবা নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি । আপনিও করেন গরীব দুঃখী মানুষের জন্য।
আপনিও এগিয়ে আসেন চুয়াডাঙ্গা বাশি আপনার জন্য সাধুবাদ জানাবে । সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছে, আমি এখন চুয়াডাঙ্গা বাসির ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করতে চাই। সৃষ্টিকর্তা যদি চাই তাহলে চুয়াডাঙ্গা জেলাকে আমি স্মার্ট জেলাতে পরিণিত করবো। আমি রাজনীতিতে দলীয় বিভক্তিতে বিশ্বাসী নয়। আমি নৌকার পক্ষে ভোট চাচ্ছি।
কথা আমরাও বলতে পারি কিন্তু বলবো না, কারন আমরা আপনাদের সম্মান করি। আপনারা সকলেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। যেন তার হায়াত সৃষ্টিকর্তা আরো বাড়িয়ে দেয়।
অনুষ্ঠান শেষে নিহত যুবলীগ নেতা রাজীবের পরিবারকে এক লক্ষ টাকার অনুদান তুলে দেয় দিলীপ কুমার আগরওয়ালা।
