মেহেরপুরের আমঝুপিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল এবং প্রাইভেট কার এর মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত দুইজন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের তৌফিক এলাহি, এবং অপরজন একি ইউনিয়নের বসন্তপুর গ্রামের, ইয়ারুল হোসেন এর ছেলে রনি(১৬) দুজনেই আমঝুপি আলিম মাদ্রাসার ১০শ্রেণির ছাত্র।
জানা গেছে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি বি এ ডিসি ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা যানান বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মেহেরপুরের দিক থেকে আসা একটি প্রশিক্ষণ প্রাইভেট কার আমঝুপি হাইস্কুল মাঠ পার হয়ে বি এ ডিসি ফার্মের সামনে পৌছোলে আপর দিক থেকে আশা একটি মোটরসাইকেল প্রাইভেট কারটিকে সজরে ধাক্কা মারে এতে সড়কে ছিটকে পড়ে চালক তৌফিক এলাহি সহ ১৬বছর বয়সি বন্ধু রনি ।
এসময় ঘটনা স্থলের আশেপাশে থাকা স্থানিয় লোকজন তাদেরকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে পেরন করেন। আহত দুইজনের মধ্যে রনির অবস্থা আসংকা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রনি (১৬) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
