মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে নবনির্বাচিত মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামের বাসভবনে সংবর্ধনা দেয়া হয়। মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।
নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যদের মধ্যে প্রধান শিক্ষক তাহাজ উদ্দীন, নাজমস সালেহীন, শাশ্বত নিপ্পন চক্রবর্তী, শাহারুল ইসলাম, মিয়ারুল ইসলাম, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আসাদুল ইসলাম, আনারুল ইসলাম, শামসুল আলম প্রমূখ ।
