আমঝুপি প্রতিনিধিঃ- সাব্বির আহমেদ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয়
প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা (এম,পি)৭৬ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার রাতে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত অতিথি হিসেবে ছিলেন মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়সাল খাঁন,আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদত হোসেন খোকন, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুজ্জামান (চমন),সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন নব-গঠিত আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রিমন হোসেন (মামুন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ (দ্বীপ), মোঃ আবির হাসান সাংগঠনিক সম্পাদক মোঃ আকিফুজ্জামান (রাতুল) প্রমুখ,নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
