মেহেরপুর প্রতিনিধি –
গাছ চুরি করে ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় ওজোপাডিকোর ইন্জিনিয়ার সালাউদ্দীন হাতে নাতে গাছ চোর সহ গাছ গুলোকে আটকিয়ে দেয়।
সেসময় চোর চন্চল ওজোপাডিকোর ইঞ্জিনিয়ার বেধড়ক মারধর চালান। সে সময় সালাউদ্দিনের চিৎকারে ওজোপাডিকোতে দায়িত্বরত আনসার সদস্য এবং অফিস স্টাফরা দৌড়ে আসলে পালিয়ে যায় চন্চল।
চন্চল ওজোপাডিকোর লাইনম্যান আব্দুস সামাদের পুত্র।
এই বিষয়ে ওজোপাডিকোর আরি জানান-
চন্চল কাউকে না জানিয়ে অফিসের ভিতরে থাকা আট থেকে দশটি গাছ কেটে ভ্যানযোগে নিয়ে যাচ্ছিল এমতাবস্থায় ইঞ্জিনিয়ার সালাউদ্দিন গাছগুলো আটকিয়ে দেয় এবং সালাউদ্দিনকে মারধর করেন।
ইন্জিনিয়ার সালাউদ্দিন বলেন
সকাল লাইনম্যান আব্দুস সামাদ এর পুত্র চঞ্চল কাউকে না জানিয়ে আট থেকে দশটি গাছ কেটে নিয়ে যাচ্ছিল, আমি দেখার পর গাছ গুলো নিয়ে যেতে বাধা দিলে আমাকে মারধর করে।
সালাউদ্দিন সন্মানের সাথে মেহেরপুর ওজোপাডিকোর ইন্জিনিয়ারের দায়িত্ব পালন করে আসছে।
অবস্থা গুরুতর হওয়ায় সালাউদ্দিনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
