মেহেরপুর প্রতিনিধি —
চটু শেখ পেশায় একজন ভিক্ষুক।কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের নতুন পাড়ার বাসিন্দা চটু শেখ।এক মাসের মধ্যে চটু শেখের জমি বিরোধী পক্ষের নিকট হইতে উদ্ধার করে দেবার নাম করে ভিক্ষুক চটু শেখের নিকট হইতে নগত ৬০,০০০ হাজার টাকা নেই নুর ইসলাম(ভজা)।দির্ঘদিন থেকে ভিক্ষুক চটু শেখকে ঘুরাচ্ছে নুর ইসলাম ভজা।১৭-০৬-২০২২ তারিখে চটু শেখ টাকা ফেরৎ চাইলে বিভিন্ন হুমকি দিয়ে আসছে নুর ইসলাম ভজা।টাকা ফেরত পাওয়ার আশায় মেহেরপুর সদর থানায় অভিযোগ দেন চটু শেখ।
এই বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা জুলফিকার আলি বলেন-,আমরা এই বিষয়টা অবশ্যই দেখবো,ভিক্ষুকের টাকা উদ্ধারের সর্বচ্চ চেষ্টা করবো
