মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল নির্ধারিত সময়ে হচ্ছে না বলে জানিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বৃহস্পতবার সন্ধ্যা ৭ টার দিকে ফেসবুক লাইভে তিনি এ কথা বলেন। আগামী ১৯,২০,২১,২২ মার্চ গাংনী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা ছিল।
মার্চ মাস একটি ঐতিহাসিক মাস। এ মাসে বিভিন্ন রকম প্রগ্রাম আছে এবং একই সময়ে ঝিনাইদহে কাউন্সিল হবে। এ কারণে কেন্দ্রীয় ভাবে গাংনী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত করা হয়েছে। আগামী ঈদ উল ফিতরের পূর্বেই কাউন্সিল হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
তবে কেন্দ্র থেকে কোন চিঠি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চিঠি নয়, মৌখিক ভাবেই জানানো হয়েছে।
মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, যেহেতু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সেহেতু অবশ্যই কেন্দ্রীয় সিদ্ধান্ত আছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন চিঠি পত্র দেখিনি এবং কেন্দ্রীয় কারো সাথে কোন কথাও হয়নি।
