বেড়েই চলেছে মেহেরপুরে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলের সংখ্যা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরস্থ রাজা ক্লিনিকের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুই কন্যা সন্তানের জনক নিহত জিল্লুর রহমান গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের গোরস্থানপাড়ার আবু হোসেনের ছেলে। সে পেশায় একজন ভুষিমাল ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, জিল্লুর রহমান একটি মোটরসাইকেলযোগে মাংস কেনার উদ্দেশ্যে দ্রুতগতিতে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় সে রাজা ক্লিনিকের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর গাংনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
previous post
