মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া নামক স্থানে মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক ও মেহেরপুর কোর্টের পেশকার মোমিনুল ইসলাম (৩২) নিহত হয়েছে।আজ রবিবার সকাল ৯ টার দিকে গাংনী উপজেলার চেংগাড়া সড়কে এঘটনা ঘটে। নিহত মোমিনুল ইসলাম গাংনী উপজেলার হোগলবাড়ীয়া গ্রামের মৃত মরজুল ইসলামের ছেলে।
চাকরি জীবনের পূর্বে তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।
পরিবার সুত্রে জানা গেছে বাড়ী হইতে মটরসাইকেল যোগে মেহেরপুর কোর্টে যাওয়ার পথে চেংগাড়া বাজারে পৌঁছালে ট্রলির সাথে ধাক্কা লেগে রোডের উপর পড়ে আহত হয়।
এসময় পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে সে নিহত হয়।সে এক সন্তানের বাবা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
লিটন
