মেহেরপুর সদর উপজেলা ২ নম্বর বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে আগামী ২৮ শে নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন । গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে সবখানে নির্বাচনী হাওয়া বইছে। আর এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারণায় এগিয়ে রয়েছে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা। তিনি ইউনিয়নের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন।
নির্বাচন নিয়ে আব্দুর রেজা বলেন, আমি দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছি, সবসময় নেতাকর্মীদের দুর্দিনে পাশে ছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র প্রতিটি গ্রামের সাধারণ মানুষের নিকট পৌছে দিচ্ছি। আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগ করি। আমি শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারে তাহলে বুড়িপোতা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
১ নম্বর ওয়ার্ডের একজন আওয়ামী লীগ কর্মী রাব্বী মিয়া বলেন আমরা চেয়ারম্যান প্রার্থী হিসেবে রেজা ভাইকে দেখতে চাই, তিনি সব সময় তৃনমূল নেতাকর্মীদের সাথে ছিলেন। তিনি সবসময় আমাদের পাশে ছিলেন।
