মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মুজিবনগর উপজেলায় মানুষ যেন কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান করে এবং স্বাস্হবিধি মেনে চলে এই জন্য সাধারণ মানুষকে সচেতন করতে জনসচেতনামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করেছেন উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারে এই জনসচেতনামূলক কর্মসূচি ও সাধারণ মানুষের মাঝে ৬ শত মাস্ক বিতরণ করা হয়। জনসচেতনামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য দিলিপ মল্লিক,ফৈরদোস হোসেন মেন্তা,শংকর বিশ্বাস সহ মহিলা সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও পরিষদের কর্মচারিবৃন্দ
