নিজস্ব প্রতিবেদক:
মাস্ক না পরায় ব্যবসায়ী, দোকান মালিকসহ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ৭ টি টিম একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক বিহীন চলাচল করার দায়ে বিভিন্ন স্থানে ২৯ জলের নিকট থেকে ১৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন সেনাবাহিনীর বিজিবি এবং পুলিশের সহযোগিতা নিয়ে আদালত পরিচালনা করেন। সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ এর( ২ ) ধারায় এ সকল ব্যক্তিদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
