আজ (২৮জুলাই) কঠোরতম লকডাউনের ষষ্ঠ দিনে কোভিড-১৯ প্রতিরোধকল্পে সড়কে যানবাহন চলাচল সীমিতকরণ ও জরুরি প্রয়োজন ব্যাতিত জনগণ যেন বাইরে না আসে তা নিশ্চিতকরণে।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি বাজার ও বামন্দী বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে রাস্তায় বামন্দী বাজারে কিছু ওষুধের দোকানে মানুষের উপচে পড়া ভিড় থাকায় দোকান মালিকদের ক্রেতাদের মধ্যে সামাজিক দুরত্ব নিশ্চিকরণে ব্যবস্থা নিতে বলা হয়। সেই সাথে চায়ের দোকানগুলোর সামনের মাচা স্থানীয় জনসাধারণের সহায়তায় অপসারণ করা হয়। এছাড়া রাস্তায় চলাচলকারী ব্যাক্তিদের বাইরে বেরুনো জরুরি কিনা তা যাচাই করা হয়।
এসময় সাহারবাটি বাজারে ৪ জন ব্যাক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
