নিজস্ব প্রতিবেদক:
জন্মের পাঁচদিন এর মাথায় মাকে হারালো নবজাতক।মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে শিপন আলীর স্ত্রী জেসমিন আক্তার পাঁচ দিনের শিশু কন্যা রেখে ডায়াবেটিস, পেসার, ও টিউমার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যু বরণ করেন।
ঘটনা সূত্রে জানা গেছে পাঁচ দিন আগে মেহেরপুর ক্লিনিকে সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করেন মাইশা আফরিন আইশা, বুধবার বিকালে জেসমিন আক্তার পিতার বাড়িতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যু কালে এক ছেলে জাইফ (১৫) ও দুই মেয়ে, সিমথিয়া (৯) ও মাইশা আফরিন আইশা (৫ দিন) রেখে মৃত্যু বরণ করেন।
পরে সন্ধ্যার পর নিজ গ্রামেই তার দাফন সম্পন্ন হয়।
