পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে ২ বছরের মধ্যে হাফেজা হয়েছেন পঞ্চগড়ের চাকলাহাট এলাকার ফাতেমা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। তাকে সম্মান জানাতে আয়োজন করা হয় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান। পরে মাইক্রোবাস ও মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে রাজকীয়ভাবে বাড়িতে নিয়ে যায় এলাকার মানুষ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদরের চাকলাহাট এলাকার হাবিবা জান্নাত মদিনাতুল উলুম বালিকা মাদরাসায় এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
