মেহেরপুর প্রতিনিধি:২৯.০৬.২৩
মেহেরপুরে মোটরসাইকলের নিয়ন্ত্রণ হারিয়ে জিসান (১৩) ও সামিউল ইসলাম বিজয় (১৪) নামের দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল ৩ টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কর নতুন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ার মৃত আশরাফুল ইসলামর ছেলে ও মেহেরপুর সরকারী উচ বিদ্যালয়ের অষ্টম শ্রণির ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়ারুল শেখের ছেলে।
মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার বলেন, ‘তিনটা মোটরসাইকেলে ৬ জন বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবশপুর নামক স্থানে পৌঁছানোর পর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লেগে জখম হয়ে জিসান মৃত্যু বরন করে ও তার তিন বন্ধু মারাত্বক আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করে। সামিউলকে আইসিইউতে ভর্তি করা হলেও বিকাল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সামিউল ইসলাম বিজয়কে মৃত ঘোষনা করেন চিকিৎসক।’
জিসান ও সামিউল ইসলাম বিজয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শোভন মল্লিক বলন, ‘মোটরসাইকেল দূর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। অপর আহত দুই ছাত্রের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদর উনত চিকিৎসার জন্য ঢাকায় রফার্ড করা হয়েছে।’
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে।’
