গাংনী প্রতিনিধিঃ
নিজ আত্মীয়র লাশ দাফন করে বাড়ি ফেরার পথে মোঃআইয়ুব আলী(৭৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছেন। নিহত আইয়ূব আলীর মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের উত্তর পাড়ার মৃত ইলাহি বিশ্বাসের পুত্র বলে যানা গেছে।
আজ সোমবার (২৬ জুন)সকাল ১২:৩০ মিঃ এর দিকে উপজোলার গাংনী-হাটােয়ালীয়া সড়কের পুর্ব মালশাদহ নামক স্থানে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত আইয়ুব আলীর পুত্র মোঃতোহিদুল ইসলামের স্ত্রী লাভলী খাতুন বলেন গাংনীর কালী গাংনীতে আমাদের এক আত্মীয়কে মাটি দিয়ে বাড়ি ফেরার পথে গাংনী উপজেলার পুর্ব মালসাদহ নামক স্হানে ছেলে তৌহিদুল ইসলামের মটর সাইকেলের পেছন থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে, পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের নিহত হওয়ার খবর শুনেছি এবং ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি!
