গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা বিওপি’র সীমান্ত এলাকা থেকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকানা বিহীন একটি ভারতীয় শুটারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।গত ০৩ এ জুলাই সোমবার দিবাগত রাত ১০:৩০ মিঃ এর দিকে উপজেলার শেওড়াতলা বিওপি’র সীমান্ত এলাকার একটি মাঠ থেকে ভারতীয় একটি শুটারগান উদ্ধার করা হয়েছে বলে যানা গেছে ।
এ বিষয় টি বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক, আজ ০৪ এ জুলাই রোজ মঙ্গলবার বিকেল ৫:০০ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে মারফত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তি মারফত জানা যায়, উপজেলার সীমান্তবর্তী শেওড়াতলা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এক অভিযানে সীমান্তর পিলার ১৪২/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভিতরে শেওড়াতলার মাঠ নামক স্থানে নায়েব সুবেদার ইসরাইল শেখ এর নেতৃত্বে মালিকানা বিহীন ০১টি ভারতীয় শুটারগান উদ্ধার করা হয়েছে। বর্তমানে যার মূল্য এক লাখ টাকা।বলে যানা যায় উদ্ধারকৃত শুটারগানটি গাংনী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা!
