মেহেরপুরের আমদহ ইউনিয়নে আমদাহ দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে জুম্মার নামাজের সময় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এই মর্মে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোটর সাইকেলের মালিক রবিউল ইসলাম। তার সেই অভিযোগ ও ঘটনার বিবরণী হুবহু নিচে তুলে ধরা হলো
যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ রবিউল ইসলাম (৪৪), পিতা-মৃত সোলেমান মল্লিক, সাং-আমদাহ, থানা ও জেলা মেহেরপুর থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করছি যে, আমি মেহেরপুর পৌরসভার একজন চাকুরিজীবি। আমি জুম্মার নামাজ আদায় করার জন্য আমার মোটর সাইকেল যার নাম্বার-মেহেরপুর ল-১১-৭২২৭ নিয়ে আমদাহ দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে রেখে মসজিদের ভিতরে প্রবেশ করি। ইং ০৩/০৪/২৬ তারিখ ১২:৪০ ঘটিকা হতে ০১:৪০ ঘটিকার মধ্যে নামাজ শেষে মসজিদ থেকে বাইরে বের হয়ে আমার মোটর সাইকেলটি উক্ত স্থানে দেখখি পাই না। আমার মোটর সাইকেলটি না দেখতে পেয়ে আমি আশ-পাশের সকল পরিচিত লোকজনের মাধ্যমে সংবাদ নেই কিন্তু কেউ আমার মোটর সাইকেলটি দেখেনি বা সে সম্পর্কে কিছু জানে না বলে জানায়। আমি বাড়িতে পৌঁছায়ে মোটর সাইকেল সংক্রান্তে পরিবারের সবার কাছে হারানো সংক্রান্তে জিজ্ঞাসা করে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করতে বিলম্ব হলো। এমতাবস্থায় উক্ত বিষয়ে আমার মোটর সাইকেল উদ্ধারের প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট বিনীত প্রার্থনা করছি।
অতএব মহোদয় ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে মর্জি হয়।
রং-কালো, পালপর
টেংকার উপর কালোর
উপরে লাল বর্ডার দেওয়া
বিনীত
(মোঃ রবিউল ইসলাম)
মোবা-০১৭১৭৯১২৬৮৫।
