মেহেরপুরের গাংনীতে বিষপানে সাব্বির হোসেন (২৫) নামের একজন মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে।সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিক্ষক গাংনী উপজেলার তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক এবং একই উপজেলার দেবীপুর গ্রামের মৃত কাফিরুল ইসলামের ছেলে সোমবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে ঘাস পোড়ানো বিষপান করেন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া রেফার করেন। পরে অবস্থার আরও অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।অভিযোগ রয়েছে, ছাত্রের সঙ্গে অনৈতিক ঘটনার অভিযোগ প্রকাশ্যে আসার পর লজ্জা ও সামাজিক চাপ সহ্য করতে না পেরে বিষপান করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার এক শিশুকে তার বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় অনৈতিক আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।
এরপর থেকেই আত্মগোপনে ছিলেন সাব্বির হোসেন। কয়েকদিন নানার বাড়িতে অবস্থান করার পর সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে ঘাস পোড়ানো বিষ পান করে।
গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া রেফার্ড করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সম্রাট বিশ্বাস জানান, অভিযোগ ওঠার পর তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।
এব্যাপারে গাংনী থানার অফিসার ভারপ্রাপ্ত (ওসি) উত্তম কুমার দাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
