ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে।
একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে।বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৪ ও নারী ৯ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৫২ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র জাগো নিউজ২৪ ডটকম।
