গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া মোল্লাপাড়ায় নিজ দেবরের হাতে দেশীয় অস্ত্র(হাসুয়া)আঘাতে জখম হয়েছে ভাবি মোছাঃ সাগরিকা খাতুন(৩৩)আজ ০৪/০৭/২৩ রোজ মঙ্গলবার সন্ধা ৬:০০ টার দিকে ভয়াবহ এই ঘটনা ঘটে। জানা গেছে আহত সাগরিকা খাতুন, গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজল বাড়িয়া মোল্লাপাড়ার প্রবাসী মোঃ ফরিদুল ইসলাম এর স্ত্রী। এ বিষয়ে সাগরিকার চাচাতো দেবর মোঃরমজান আলী বলেন , বেশ কিছুদিন ধরে আজনাইন মোল্লার ছেলে শরিফুল(৩৮)ও দিপু(২৫)এদের ভিতর বাড়ির সীমানা পাচীর নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিষয় নিয়ে আজ সন্ধ্যায় কথা কাটাকাটির এক সময় শরিফুল ধারালো অস্ত্র নিয়ে দিপুর উপর আক্রমণ করতে গেলে এসময় ভাবী সাগরীকা বাধা দিতে গেলে শরিফুল তার ভাবি সাগর এসেছে দেশীয় অস্ত্র(হাসুয়া) দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শামসুরজোহা বলেন, আহত সাগরিকার মাথায় পাঁচটি সেলাই হয়েছে তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে!
