গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ব্রজপুর গ্রামবাসী ও উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলের চেষ্টায় হারিয়ে যাওয়ার খুব অল্প সময়ের মধ্যে ছেলেটিকে অবশেষে তার পরিবারের লোকজন সন্ধান পেয়েছে।হারিয়ে যাওয়া ছেলেটির নাম- মো: জুসেল, পিতা মো: জাকের আলী ও মাতা মোছা: চিন্তায়ারা। বাসা, উপজেলার কাজিপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে।
জানা যায় ছেলেটিকে হঠাৎ করেই উপজেলার বামন্দী ইউনিয়নের ব্রজপুর গ্রামে দেখা যায়, সে তার পরিচয় ও নাম ঠিকানা কিছুই বলতে পারছিলো না । এমত অবস্থায় এই ঘটনাটি উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলকে উপজেলার ব্রজপুর গ্রামবাসী সঙ্গে সঙ্গে জানান পরে এ বিষয়টি নিয়ে গাংনির বেশ কিছু গণমাধ্যমে। ছেলেটিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়
সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে দর্শকদের মাধ্যমে বিষয়টি হারিয়ে যাওয়া ঐ ছেলের পরিবার জানতে পেরে বামুন্দি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল এর সাথে যোগাযোগ করে ছেলেটিকে নিয়ে যায়। হারিয়ে যাওয়া
ছেলেটিকে তার পরিবারের লোকজন খুঁজে পাওয়ার ঘটনার সত্যতা গাংনী নিউজ টিভি ককে নিশ্চিত করেছেন উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের ভবানীপুর গ্রামের মেম্বার মো: রেজাউল হক।
