টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এবারের ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ ছিল দু’পক্ষের। এর জেরে সকালে ঈদের জামাত শেষে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হয়েছেন কয়েকজন। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।
