আলমডাঙ্গা প্রতিনিধি: পরশ
গতকাল রবিবার সকাল সাড়ে ৮ টার সময় আলমডাঙ্গা মাধবপুর গ্রামে কামারুজ্জামান নামের এক স্কুল ছাত্রের গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র কামারুজ্জামান (১৩) ওরফে হযরত কে নিজ বাড়ি থেকে মাঠে ঘাষ কাটার জন্য বাহির হয়।
ওই সময় বাড়ির অদূরেই রুশদার নামের এক গাছের বেপারী সাথে দেখা হয়। এবং সাইজ করা গাছ ধরার জন্য কামারুজ্জামান সহ ৪/৫ জন কে ডেকে নিয়ে আমজাদ আলী বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে সবাই মিলে সাইজ করা গাছ কাঁধে করে বাড়ির ভেতর থেকে বাহির করে রাস্তায় উপরে রাখার সময় সহযোগীরা গাছ ছেড়ে দেয়।
ওই গাছের ভারে কামরুজ্জান নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে গাছের নিচ থেকে মৃত অবস্থায় বাহির করে। পরিবারে নেমে আসে শোকের ছায়া। এই সংবাদ এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এক নজর দেখার জন্য গ্রামের লোকজন এসে উপচে পড়া ভিড় জমাই।
আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনা স্থলে পৌছিয়ে লাশের সুরত হাল রিপোর্ট তৈরির কাজ শেষ করে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আপস মীমাংসা হওয়ার পর লাশ নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
