মেহেরপুরের গাংনীতে একটি মাধ্যমিক বিদ্যালয়কে দূর্নীতি মুক্ত করতে বিশাল মানব বন্ধন করেছে সর্বস্তরের জনগণ। শনিবার সকাল ১১ টার দিকে গাংনী বাস ষ্ট্যান্ডে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
স্বজনপ্রীতি, অর্থ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে দূর্নীতি মুক্ত করতে প্রতিষ্ঠানটির সভাপতি মোশারেফ হোসেন ও প্রধান শিক্ষক আফজাল হোসেনের অপসারণের জোর দাবী জানান মানব বন্ধনে বক্তারা।
পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক প্যানেল মেয়র নবীর উদ্দীন, ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, ছাত্র লীগ নেতা মাজেদুল ইসলাম রিমন, ব্যবসায়ী, রাজনীতিবিদ, অভিভাবকসহ সর্ব স্তরের জন সাধারণ।
