গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাঃমোস্তফা (৩০) নামের এক দিন মুজুর নিহত হয়েছে। এসময় অসুস্থ হয়েছে তার সহযোগী উপজেলার করমদি বিলপাড়ার মৃত মনোছদ্দিনের পুত্র আব্দুল হালিম (২৬)আজ বুধবার বিকেল ০৪:৩০ মিঃ এর দিকে গাংনী উপজেলার করমদি গ্রামের বিলপাড়ায় এই ঘটনা ঘটে। মৃত দিন মুজুর মোস্তফা ঐ গ্রামের আজগর আলীর পুত্র ।
নিহতের বিষয়টি উপজেলার করমদি গ্রামের সন্ধানী হাসপাতালের মেডিকেল অফিসার নুর আলম খান নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃতৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, মোস্তফা আক বিকেলের দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের গোলজার হোসেনের ছেলে উলজার হোসেন এর বাড়ির টিনের বেড়া বাঁধাইয়ের কাজ করছিল। এমত অবস্থায় ভুল বশতঃ টিনে বিদ্যুতায়িত হয়ে মোস্তফা ও হালিম ভীষণ অসুস্থ হয়ে পড়ে।পরে স্থানীয়রা তাদের দুজন কে উদ্ধার করে স্থানীয় করমদি গ্রামের সন্ধানী হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর আলম খাঁ, দিন মুজুর মোস্তফাকে মৃত ঘােষণা করেন এবং তার সহযোগী আব্দুল হালিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক দিন মুজুরের মৃত্যুর সংবাদ শুনেছি, এবং ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে বলে জানান তিনি!
