নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্ৰামে ১৫ বোতল ফেন্সিডিল সহ বিপ্লব হোসেন (৪১ ) একজন কে আটক করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবুল হাসেম এর নেতৃত্বে কাজীপুর মধ্যপাড়া আজাদ এর পুকুরের উত্তর পাশে দন্ডায়মান অবস্থায় আসামি মো: বিপ্লব হোসেনকে সময় ঘেরাওপূর্বক আটক করেন। আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার ব্যাগ তল্লাশি করে উক্ত ব্যাগের মধ্যে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
