মেহেরপুরের গাংনীতে ট্রলি ও’মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে ওমর আলী (৭০) নামের একজন কৃষক নিহত হয়েছেন । এসময় তার ছেলে নজরুল ইসলাম 40 নামের আরেক জন আহত হয়েছেন। নিহত ওমর আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে ও আহত নজরুল ইসলাম ওমর আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সানঘাট গ্রামের শের আলীর বাড়ীর পিছনের সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,ওমর আলী ওতার ছেলে মোটরসাইকেলযােগে সানঘাট গ্রামের দিকে যাচ্ছিলেন। বিপরীর দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি গ্রামের মাঝামাঝি পৌঁছালে,মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুখােমুখি ধাক্কা লাগে। এ সময় ওমর আলী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।এসময় নজরুল ইসলাম গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার সাহেরা আহমেদ ওমর আলীর মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি আরো বরেন,নজরুল ইসলামের চিকিৎসা চলছে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর আলী নিহত হয়েছে তার ছেলে আহত হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে
previous post
