মেহেরপুরের গাংনীতে ৩০ মিনিটের ব্যবধানে একই স্থানে দু’টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতরা হলেন-গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়িয়া গ্রামের ক্যাম্পপাড়ার মৃত আকালী মালিথার ছেলে আব্দুর জাব্বার (৫০) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে পল্লী চিকিৎসক বেলাল হোসেন (২৮),গাংনী পৌর এলাকার পূর্ব মালসাদহ গ্রামের আনারুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০)। সোমবার বিকেলের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী শহরের ঝিনেরপুল নামক এলাকায় দু’টি সড়ক দূর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানায়, আব্দুল জাব্বার ও বেলাল হোসেন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাংনী বাঁশবাড়িয়া থেকে গাংনী শহরের দিকে আসছিলেন। তারা মোটরসাইকেলযোগে গাংনীর ঝিনেরপুল নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রæতগামি একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় মটোরসাইকেল আরোহি দু’জনই ছিটকে সড়কে পড়ে আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
আপর দিকে বিকেল ৫টার দিকে একই স্থানে (ব্যাটারি চালিত) অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আক্তারুল ও সিরাজুল আহত হন। তবে মোটরসাইকেল চালক খাইরুল ইসলাম অক্ষত রয়েছেন। খাইরুল ইসলাম জানান,আমরা তিনজন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে একটি অনুষ্ঠানের দাওয়াত শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। গাংনী ঝিনেরপুল এলাকার সিনেমা হলপাড়ার কাছে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রæতগামি একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় আক্তারুল ও সিরাজুল মোটরসাইকেল থেকে লাফ দিয়ে সড়কে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়। এসময় আক্তারুলের শারীরিক অবস্থার অবনতি দেখে, কর্তব্যরত ডাক্তার তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সিরাজুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন
