মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ও যতারপুর মাঝামাঝি সড়ক দুর্ঘটনায় খোকন মন্ডল ৪৩ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর মহাজনপুর সড়কের কোমরপুরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মন্ডল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে খোকন মন্ডল একজন বেকারি ব্যবসা করে। প্রতিদিনের নেই সে মোটরসাইকেলে করে বেকারির মালামাল বিক্রয় করে মহাজনপুর দিক পথে কোমরপুর বাজারের মাঝামাঝি মাদ্রাসার সামনে পৌঁছালে। পিছন থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গার ড- ১১-০০৪৯) খোকন মন্ডল কে ধাক্কা মারে। এতে খোকন মন্ডল ঘটনাস্থলেই মারা যায়। ফায়ার সার্ভিসের একটি দল এসে লাশটি উদ্ধার করে এবং কোমরপুর আইসি ক্যাম্পের পুলিশ ট্রাকসহ চালক কে আটক করে।
